আপনি কি মাধ্যমিক পাশের ভিত্তিতে চাকরি সন্ধান করেছেন তাহলে আপনার জন্য রয়েছে একটি বড় সুখবর। ভারতের দক্ষিণ-পূর্ব মধ্য রেল দপ্তর মাধ্যমিক পাসের ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন প্রার্থীরা।

পদের নাম :এখানে যে সমস্ত পদের জন্য কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল‌–

 কার্পেন্টার, ড্রাফ্টসম্যান (সিভিল), ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার সহ একাধিক শূন্যপদে হবে নিয়োগ।

মোট শূন্যপদ: এই পদের জন্য মোট ৫৪৮ টি শূন্য পদ রয়েছে। (UR – ২১৫ টি, EWS – ৫৯ টি, OBC -১৪৮ টি, SC – ৮৫ টি, ST – ৪১ টি।)

শিক্ষাগত যোগ্যতা: উপরিউক্ত সকল পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে পঞ্চাশ শতাংশ নাম্বার। এর সঙ্গে আইটিআই করা প্রার্থীরাও আবেদন করতে পারবে।

বয়স: এই পদের জন্য প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। এর সঙ্গে তপশিলি জাতির উপভোক্ত তারা নিয়মমাফিক বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি: ভারতের রেল বিভাগের আবেদন করতে হলে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। ভারতের রেল বিভাগ দপ্তরের ওয়েবসাইটটি গিয়ে ফর্মটি ফিলাপ করে সাবমিট করতে হবে।

বেতন:এই বিস্ময় নির্দিষ্ট কোন তথ্য প্রকাশ করা হয়নি।

আবেদনের শেষ তারিখ: ভারতীয় রেল বিভাগের আবেদনের শেষ তারিখটি হচ্ছে ৩ জুন ২০২৩।