যে সকল ব্যক্তিরা চাকরি সন্ধান করছেন তাদের জন্য রয়েছে একটি বড় সুখবর। কেন্দ্র সরকার ভারতের ইলেক্ট্রনিক্স লিমিটেড প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম: এখানে যেই পদের জন্য কর্মী নিয়োগ হবে সেই পদটি হল ট্রাইনি ইঞ্জিনিয়ার। 

শূন্যপদ: এই পদের জন্য মোট ৪৩ টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য আবেদন করতে হলে যে কোন স্বীকৃতি যোগ্য প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স এর বিভাগের একটি বিষয়ের ওপর অন্ততপক্ষে B.E/ B.SC /B.TECH করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স: এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স অন্ততপক্ষে চলতি বছর অনুযায়ী ২৮ বছর হতে হবে।

বেতন: এই পদের জন্য বার্ষিক বেতন ৩০০০০ থেকে ৪০০০০টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি: এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: এই পদের জন্য আবেদন ফি হিসেবে সাধারণ জাতির উপভোক্তাদের ১৭৭টাকা করে দিতে হবে। এবং তপশিল উপজাতির উপভোক্তাদের কোনো রকমের আবেদন ফি দিতে হবে না।

আবেদন পত্রটি জমা দেওয়ার ঠিকানা: Dy manager(HR/NS)Bharat electronics limited,jalahalli post,Bengaluru–560013.

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: এই আবেদন পত্রটি জমা দেওয়ার শেষ তারিখটি হচ্ছে ২০ মে ২০২৩