আপনি কি চাকরির সন্ধান করছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি বড় সুখবর। ভারত সরকার অনুমোদিত ECIL Apprentice এর মাধ্যমে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থী আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয়ই এই আবেদন এর যোগ্য হবেন। নিযুক্ত হওয়া প্রার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে প্রতিমাসে স্টাইপেন্ড 8050, টাকা করে দেওয়া হবে।
পদের নাম- এখানে যে সমস্ত পদের জন্য কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল— electrician, electronic mechanic, fitter, R&AC, MMV, Turner, Machinist, MM Tool Maint, Carpenter, Copa, Diesel Mechanic, Plumber, SMW, Welder and Painter.
মোট শূন্যপদ- এখানে মোট ২৮৪ টি শূন্যপদ রয়েছে। (UR-143 টি, EWS-15 টি, OBC-77 টি, SC-43 টি ও ST-21 টি)
শিক্ষাগত যোগ্যতা- অবশ্যই সংশ্লিষ্ট ট্রেড অনুযায়ী ITI পাশ সার্টিফিকেট বা NCVT সার্টিফিকেট থাকতে হবে।
বয়স- আবেদনকারী প্রার্থীর বয়স 18বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
স্টাইপেন্ড- সংশ্লিষ্ট পদ অনুযায়ী প্রতিমাসে 7700/- টাকা ও 8050/- টাকা স্টাইপেন্ড পাবেন নিযুক্ত প্রার্থীরা।
প্রশিক্ষণের সময়সীমা- 1বছর।
আবেদন পদ্ধতি- আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে মিনিস্ট্রি অফ স্কিন ডেভেলপমেন্টের www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। পরে www.ecil.co.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের ট্রেড পাশে মার্ক ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ- 10 অক্টেবর, 2022তারিখ এর মধ্যেই আবেদন করতে পারবে।

0 মন্তব্যসমূহ