আপনি কি চাকরির খোঁজ করছেন? তাহলে আপনাদের জন্য রয়েছে সুখবর। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে এবার পুলিশ নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতাতেই এই চাকরির আবেদন করতে পারবেন আপনারা। পুরুষ এবং মহিলা উভয়প্রার্থী আবেদন করতে পারবেন ।
পদের নাম: এখানে যে পদটির জন্য কর্মী নিয়োগ করা হবে এটি হলো ভিলেজ পুলিশ। মূলত গ্রুপ ডি লেভেলের কর্মী নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা: শুধুমাত্র মাধ্যমিক পাশে ভিত্তিতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স: আবেদনকারী বয়স ন্যূনতম কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত কার্ড ভিত্তিতে প্রার্থী বয়সের ছাড় পাবে।
আবেদন পদ্ধতি: আবেদনকারীদের সম্পূর্ণ অফ লাইনের মাধ্যমে আবেদনের কার্য সম্পূর্ণ করতে হবে।
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
2.
শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট হিসাবে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট।
3. পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।
4. চিকিৎসকের শারীরিক সক্ষমতার সার্টিফিকেট ।
5. আইডি কার্ড হিসাবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড।
6. অন্য কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।
সমস্ত নথিপত্র আপনারা আপনাদের নিজস্ব এলাকার BDO ওফিসে জমা করবেন।
আবেদনের শেষ তারিখ: ১৩ই আগস্ট ২০২২ এর মধ্যে আপনাদের এই নথিপত্র গুলি জমা করতে হবে।

0 মন্তব্যসমূহ