আপনারা কি ভাবছেন মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাশে কোন সরকারি চাকরি করার কথা। কিন্তু বুঝতে পারছেন না যে কি চাকরি করবেন আপনাদের চিন্তা দূর করতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বড় সুখবর। মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাশে সরাসরি জেলা আদালতের ক্লার্ক এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ সি),প্রসেস সার্ভার (গ্রুপ-সি) , পিয়ন/ নাইটগার্ড (গ্রুপ ডি),সুইপার (কর্ম বন্ধু) (গ্রুপ-ডি),ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ- বি)।
1. লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ সি)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই পাশ করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অপারেশন এবং কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে।
মোট শূন্যপদ- এখানে মোট 22 টি শূন্য পদ রয়েছে।
বেতন- 6লেভেল পে অনুযায়ী 22700 থেকে 58500 টাকা পর্যন্ত মাসে পাবেন।
2:প্রসেস সার্ভার (গ্রুপ-সি)
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ হতে হবে সঙ্গে কম্পিউটারের বেসিক কাজগুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
মোট শূন্যপদ- এখানে মোট ১ টি শূন্য পদ রয়েছে।
বেতন- ৫লেভেল পে অনুযায়ী ২১,০০০ থেকে ৫৪,০০০ টাকা পর্যন্ত মাসে পাবেন।।
3: পিয়ন/ নাইটগার্ড (গ্রুপ ডি)।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ হতে হবে এর সঙ্গে কম্পিউটারের বেসিক কাজগুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
মোট শূন্যপদ- 22 টি শূন্য পদ রয়েছে।
বেতন- 1 লেভেল পে অনুযায়ী 17000 থেকে 43600 টাকা মাসে পাবেন।
4: সুইপার (কর্ম বন্ধু) (গ্রুপ-ডি)।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ হতে হবে । এবং এর সঙ্গে প্রার্থীকে অবশ্যই বাংলা লিখতে ও পড়তে জানতে হবে।
মোট শূন্যপদ- এখানে মোট ৩ টি শূন্য পদ রয়েছে।
বেতন- 1লেভেল পে অনুযায়ী 17000 থেকে 43600 টাকা।
5: ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ- বি)।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই পাশ করে থাকতে হবে । এর সঙ্গে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে।
মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শুন্য পদ রয়েছে।
বেতন- 10লেভেল পে অনুযায়ী 32100 থেকে 82900 টাকা পাবনা।
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা।
আবেদন ফি- প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন করার জন্য আবেদন ফি ভিন্ন ভিন্ন রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে 700 টাকা করে আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে। এবং SC/ ST প্রার্থীর ক্ষেত্রে 500 টাকা করা হয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে 800 টাকা। এবং SC/ ST প্রার্থীর ক্ষেত্রে 600 টাকা করা হয়েছে। গ্রুপ ডি অর্থাৎ পিয়ন, নাইটগার্ড ও সুইপার পদের ক্ষেত্রে 600 টাকা।SC/ ST প্রার্থীর ক্ষেত্রে 400 টাকা ধার্য করা হয়েছে।
পরীক্ষার ধরন- পার্সোনাল টেস্ট হবে মোট ৩০ নম্বরের। পেপার 1এবং 3 এর পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের এবং পেপার 2 এর পরীক্ষা হবে মোট ২০০ নম্বরের।
নিয়োগের স্থান- ঝাড়গ্রাম জেলার আদালতে।
আবেদনের তারিখ- ২১ মে থেকে ১০ জুন, ২০২২ তারিখ পর্যন্ত।

0 মন্তব্যসমূহ