আপনি কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনাদের জন্য রয়েছে একটি বড় সুখবর। বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে । এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করার সুযোগ পাবেন। সমস্ত ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের কোন জেলার ছেলে এবং মেয়েরা  হেড কনস্টেবল এর আবেদন করার সুযোগ পাবেন। 

পদের নাম: হেড কনস্টেবল । 

শূন্য পদ:  পুরুষদের জন্য 559 শূন্য পদ রয়েছে( UR–241টি,EWS—56 টি, OBC—137 টি, SC— 65 টি, ST—60 টি)। এবং মহিলাদের জন্য 276 টি শুন্য পদ রয়েছে( UR–119টি,EWS—28 টি, OBC—67 টি, SC— 32 টি, ST—30 টি)। 

বয়স: প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে  সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। অর্থাৎ SC/ST রা 5 বছর বয়সের ছাড় পাবেন এবং OBC যারা 3 বছর বয়সের ছাড় পাবেন। 

শিক্ষাগত যোগ্যতা:  যেকোনো স্বীকৃতি প্রাপ্য বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।  কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এছাড়া প্রার্থীর NCC সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার  পাবেন। 

বেতন : 4পে লেভেল অনুযায়ী প্রতিমাসে 25500 থেকে 80100 টাকা পর্যন্ত পেতে পারেন। 

আবেদন পদ্ধতি:  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদন ফি: আপনাকে আবেদন করতে হলে 100 টাকা করে দিতে হবে।

ST/ST/PWD/EX SERVICESMEN এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোন রকম আবেদন ফি দিতে হবে না। 

পরীক্ষার ধরন:  আপনাকে পরীক্ষার জন্য 90 মিনিট সময় দেওয়া হবে। 100 টি প্রশ্ন দেওয়া হবে। প্রত্যেকটি প্রশ্ন 1 মানের হবে।  প্রশ্নের উত্তর ভুল দেওয়ার জন্য নেগেটিভ মার্কিং থাকবে। 

শারীরিক পরীক্ষা:  7 মিনিটের 16 শো মিটার দৌড়াতে হবে পুরুষদের ক্ষেত্রে। এবং 5 মিনিটে 8 00 মিটার দৌড় দিতে হবে মহিলাদের ক্ষেত্রে ।165 সেমি উচ্চতা হতে হবে পুরুষের ক্ষেত্রে। 157 সেমি উচ্চতা হতে হবে মহিলাদের ক্ষেত্রে। পুরুষদের ছাতি 78 থেকে 82 সেমি পর্যন্ত হতে হবে। এবং 4 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে। 

আবেদনের শেষ তারিখ: আগামী 16 জুন 2022 পর্যন্ত আবেদন করতে পারবেন।