আজকে বিষয় কিভাবে আপনাদের বাড়ীর ছাদে বা পড়ে থাকা খালি জমিতে জিও টাওয়ার ইনস্টলেশন করে বিনা ইনভেস্টমেন্টে প্রতিমাসে একটি ভাল মানের স্থায়ী ইনকাম করবেন।
আপনাদের জানা দরকার যে জিও টাওয়ার দুই ধরনের হয় ছোট টাওয়ার এবং বড় টাওয়ার, ছোট টাওয়ার যেগুলো সাধারণ বাড়ির ছাদে বা কোন দোকানের উপরে দেখা যায় আর বড় টাওয়ার যেগুলো সাধারণ কোন মাঠের ফাকা জমি বা কোন ফাকা ফ্লোটের উপর দেখা যায়।
সবার প্রথমে এটা অবশ্যই জানা দরকার যে, জিও টাওয়ার বসানোর জন্য আপনারা কোন মিডল ম্যান বা এজেন্সির সহায়তা একেবারেই নেবেন নাl কারণ বর্তমানে এটা প্রায়ই শোনা যায় যে, মিডল ম্যান বা এজেন্সি রা টাকার দাবি করছে এবং এমন কয়েকটি ওয়েবসাইট আছে যারা আকর্ষণীয় অফার দিয়ে টাকার দাবি করছে জিও কোম্পানির হয়ে l এই ওয়েবসাইটগুলো মিডল ম্যান এর মতন এজেন্সি বেশি ভাড়ার প্রস্তাব দিয়ে কন্টাক পেপারে সাইন করিয়ে এরা এডভান্সের দাবি করে l
জিও টাওয়ার বসানোর জন্য জিও কোম্পানি কোন রকম চার্জ করেনা l এখানে কোন প্রকার খরচ বা ইনভেস্টমেন্ট করতে হয় না l জিও টাওয়ার বসানোর জন্য আপনি সরাসরি অনলাইনে ফরম সাবমিট করতে পারেন অথবা আপনি সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন ফোন এবং ইমেইল এর মাধ্যমে l
তার আগে আপনাদের জানতে হবে জিও টাওয়ার বসানোর জন্য কি কি দরকার হবে l
প্রথমত বাড়ির ছাদ বা দোকানের ছাদে যদি টাওয়ার বসাতে চান তাহলে কমপক্ষে জায়গার দরকার হবে 500 স্কয়ার ফিট অথবা আপনি যদি কোনো খালি জমি বা ফ্লোটে টাওয়ার বসাতে চান তাহলে আপনার জমির পরিমাণ হতে হবে 2000 থেকে 2500 স্কয়ার ফিট এবং হসপিটাল থেকে 200 মিটার দূরে হতে l
আপনি যদি বাড়ির বা দোকানের ছাদে বা জমিতে টাওয়ার বসাতে চান তবে সেই জমির দলিল রেজিস্ট্রি কপি থাকতে হবে আপনার নামে বা আপনার পরিবারের কারো নামে আপনি যে বাড়ির ছাদে টাওয়ার লাগাবেন সেই বাড়িটি যদি ভাড়াবাড়ি হয়ে থাকে তবে সেই বাড়ির মালিকের নো অবজেকশন সার্টিফিকেট, NOC সার্টিফিকেট থাকতেই হবে l
যার নামে দলিল বা রেজিস্ট্রি রয়েছে তার নামে টাওয়ার বসানোর আবেদন করতে হবে এবং আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর থাকা আবশ্যক l
টাওয়ার বসিয়ে মাসে আপনি কত টাকা পর্যন্ত পেতে পারেন l
আগেই আলোচনা করেছিলাম টাওয়ার দুই ধরনের হয়, ছোট টাওয়ার যেগুলি বাড়ির ছাদে বা দোকানের ছাদে লাগানো হয় এবং বড় টাওয়ার যেগুলি জমিতে বা ফ্লোটে বসানো হয় l ছোট টাওয়ার বা বড় টাওয়ার যেটাই বসান না কেন, তার জন্য আপনি কত টাকা পেতে পারেন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার লোকেশন এর উপর অর্থাৎ আপনার রেন্ট অ্যামাউন্ট ফিক্স থাকে না l
আপনার বাড়ি বা জমি ভেরিফিকেশনের পর কোম্পানি নির্দিষ্ট করে যে আপনি মাসে কত টাকা মাসিক পেতে পারেন যদিও জিও আনুষ্ঠানিকভাবে এই অফারের কোন ঘোষণা করেননি একটি রিপোর্ট দ্বারা একটি মোটামুটি অনুমান দেওয়া হয়েছিল l সাধারণত সাম্প্রতিক মালিকানা 10 থেকে 50 হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে l
ছোট টাওয়ারের ক্ষেত্রে 10 থেকে 15 হাজার এবং বড় টাওয়ার এর ক্ষেত্রে 20 থেকে 25 হাজার পর্যন্ত হয়ে থাকে গ্রামীণ এলাকায় l শহরাঞ্চলে ভাড়া হিসাবে প্রতি মাসে 35 থেকে 50 হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারে l
জিও টাওয়ার থেকে আরেকটি অফার আছে প্রতিটা টাওয়ারএকটি সিকিউরিটি গার্ড রাখা হয় যদি আপনার বাড়ির কেউ এমন থেকে থাকে তাহলে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং মাসে 8 থেকে 10 হাজার টাকা পেতে পারেন l
জিও নেটওয়ার্কের সঙ্গে আপনার এগ্রিমেন্ট হতে পারে প্রাথমিকভাবে 15 বছরের জন্য l আপনার জন্য যে রেন্ট ঠিক হবে প্রতি তিন বছর অন্তর 10 শতাংশ করে বৃদ্ধি পাবে এবং 15 বছর পর যদি আপনি আবার এগ্রিমেন্ট সাইন করেন তাহলে আবার এটি 15 বছরের জন্য এগ্রিমেন্ট বৃদ্ধি পাবে l
এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন তাহলে এবার জেনে নেওয়া যাক যে অনলাইনে আপনি কিভাবে জিও টাওয়ার বসানোর জন্য আবেদন করবেন l
আবেদন করার জন্য আপনাদের জিও নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে সেটি হল :- https://www.jio.com/partner-with-jio l
1 মন্তব্যসমূহ
Ki kore korbo form fillam ta dakhaben plz
উত্তরমুছুন