যে সকল ব্যক্তিরা চাকরির সন্ধান করছিলেন তাদের জন্য রয়েছে সুখবর ।পশ্চিমবঙ্গের রাজ্য স্বাস্থ্য সম্প্রতি জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতে নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: এখানে যেই পদের জন্য কর্মী নির্বাচন হবে সেটি হল টাফ নার্স।

শূন্য পদ:  এই পদের জন্য মোট ৩৬ টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ইন্ডিয়ান কাউন্সিলি জি এন এম এর কোর্স করা থাকতে হবে।

বেতন: এই পদের জন্য মাসিক বেতন ২৫০০০টাকা করে ধার্য করা হয়েছে।

পদের নাম : এই পদের নামটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিক্যাল।

শূন্যপদ :এই পদের জন্য মোট দুটি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ সহ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন: এই পদের জন্য মাসিক বেতন ২২০০০ টাকা করে ধার্য করা হয়েছে।

পদের নাম :এই পথটির নাম হল   কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট।

মোট শূন্যপদ :এই পদের জন্য মোট  ১৭১ টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা :ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে  জি এন এম কোর্স করা যেকোনো প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন।

মাসিক  বেতন :  এই পদের জন্য মাসিক বেতন ১৩,০০০ টাকা ধার্য করা হয়েছে।

পদের নাম :  এই পদের নাম হলো স্পেশালিস্ট এম ও।

মোট শূন্যপদ : এই পদের জন্য মোট ১২ টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা : মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যে কোন সংস্থান থেকে এমবিবিএস ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন অফ অপথলামোলজি ডিগ্রী থাকা প্রার্থীরা ন্যূনতম এক বছরের ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকতে হবে।

দৈনিক বেতন : এই পদ টির জন্য ৩০০০ টাকা ধার্য করা হয়েছে। ( সাপ্তাহিক ৩ দিন )।

বয়স: উপরিউক্ত সকল পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। স্পেশালিস্ট এম ও পদগুলিতে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের বয়স  ৬৭ বছরের কম হতে হবে।

আবেদন পদ্ধতি : অফিসিয়াল নোটিফিকেশনের নিম্নাংশে থাকা আবেদন ফর্মটি উপযুক্ত তথ্য দিয়ে পূরণ করে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের কাগজপত্র এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহিত প্রার্থীদের Chief Medical Officer of Health, Hooghly, New Administrative Building 1st Floor, DRS Complex, Chinsurah, Hooghly 712101 নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ:  এই পদের আবেদন করার শেষ তারিখ হচ্ছে ২৫ মে, ২০২৩।