যে সকল মহিলারা মাধ্যমিক পাশের ভিত্তিতে চাকরি সন্ধান করছেন তাদের জন্য রয়েছে একটি সুখবর।জেলা স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম:- এখানে যে পদের জন্য কর্মী নিয়োগ করা হয়েছে তার নাম হলো আশা কর্মী।
শিক্ষাগত যোগ্যতা :- এই পদের জন্য মাধ্যমিক পাস থাকতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ব্লকের গ্রামের বাসিন্দা হতে হবে।
শূন্যপদ :-এই পদের জন্য মোট ছটি শূন্য পথ রয়েছে।
বয়স:- এই পদের জন্য ৩০ থেকে ৪০ বছরের মহিলারা আবেদন করতে পারবেন। এবং তপশিল জাতি উপজাতি সংশ্লিষ্ট মহিলারা বাইশ বছর থেকেই আবেদন করতে পারবেন।
আবেদনের পদ্ধতি:-
আবেদনের ইচ্ছুক মহিলারা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন কার্যটি সম্পন্ন করতে হবে। দার্জিলিংয়ের জেলা প্রশাসন ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে৷ আবেদন করার সকল প্রক্রিয়া সম্পূর্ণ হলে আবেদনের কাগজটি নিজ নিজ ব্লকে গিয়ে জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আবেদনের শেষ তারিখটি হল ১৯ মে ২০২৩।

0 মন্তব্যসমূহ