যিনি কার্তিক মাসে অপরাপর অন্য পুষ্প বাদ দিয়ে কেবল মাত্র অগস্ত পুষ্প দ্বারা শ্রী হরির অর্চনা করেন, তাঁহার অশ্বমেধ যজ্ঞানুষ্ঠানের ফল লাভ হইয়া থাকে। শ্রী হরির অগস্ত পুষ্প এত প্রিয় যে, কার্তিক মাসে যে অগস্ত পুষ্প দ্বারা শ্রী হরির অর্চনা করেন, গগন মন্ডলে যত দিন চন্দ্র সূর্য থাকে তত কাল তিনি শ্রীহরির সমীপে বাস করেন।

অযুতসংখ্যক গো দানে যে ফল লাভ হয় কার্তিক মাসে শ্রী হরির পাদপদ্মে একটি মাত্র অগস্ত পুষ্প অর্পন করলে সেই ফল লাভ হয়।

📚পদ্মপুরাণে কার্তিক মাহাত্ম্যে,—

"মুনিপুষ্পৈর্যদি হরিঃ 
পূজিতঃ কার্তিকে নরৈঃ
মুনিনামেব গতিদো
 জ্ঞানীনামুদ্ধর্রেতসাম॥"

👉🏻কার্তিক মাসে অগস্তপুষ্প দ্বারা শ্রী হরির পূজা করিলে প্রভু তাহাদিগকে উর্দ্ধরেতা গনের গতি প্রদান করেন। সর্বোপরি এই দামোদর মাসে শ্রী শ্রী রাধা দামোদর দেবের প্রিয় অগস্ত পুষ্প তাঁর সন্তুষ্টি বিধানের উদ্দ্যেশ্যে পূর্ন নিষ্কাম ভাবে নিবেদন করাই কর্তব্য।