আপনি কি চাকরির খোঁজ করছেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। ভারতীয় সুপ্রিম কোর্টে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। পুরুষ এবং মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম :এখানে যে পদের জন্য কর্মী নেওয়া হবে এটি হলো জুনিয়ার কোট অ্যাসিস্ট্যান্ট।
শূন্য পদ: এখানে মোট 210 টি শূন্য পদ রয়েছে।
বয়স: আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ।এবং SC/ST প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন OBCপ্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:যে কোনো স্বীকৃতি যুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ হতে হবে। এর সঙ্গে কম্পিউটারের বেসিক জ্ঞান অর্জন থাকতে হবে।
বেতন:পে লেভেল ৬ অনুযায়ী প্রতি মাসে ৩৫,৪০০ টাকা সঙ্গে অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ব্যবস্থা করা রয়েছে।
আবেদন পদ্ধতি: সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন কার্য সম্পন্ন করতে হবে।
আবেদন ফি: জেনারেল এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা ধার্য করা হয়েছে।
নিয়োগ পদ্ধতি:লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট, Descriptive টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বেছে নেওয়া হবে ।
আবেদন করার শেষ তারিখ- প্রার্থীরা ১০ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

0 মন্তব্যসমূহ