আপনি কি উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর। ইন্দো টিবেতান বর্ডার পুলিশ ফোর্স সাব ইন্সপেক্টর পদে কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আপনারা। 

পদের নাম: এখানে যে পদের জন্য কর্মী নির্ধারণ করা হবে সেটি হল এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার )। 

বয়স: আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে।

শূন্য পদ: এখানে মোট 19 টি শুন্য পদ রয়েছেUR- 7টি,  SC- 2টি    OBC-8টি,  EWS-2টি।

পদের নাম: এখানে যে পদের জন্য কর্মী নির্ধারণ করা হবে সেটি হল এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর(LDCE)।

বয়স: আবেদনকারীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। 

শূন্য পদ : এখানে মোট 17 টি শুন্য পদ রয়েছেUR- 14টি,  SC- 2টি    OBC-1টি। 

শিক্ষাগত যোগ্যতা: উভয় পদের জন্য অন্ততপক্ষে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এর সঙ্গে স্টেনোগ্রাফি স্পিড প্রতি মিনিটে 80 টি শব্দ হতে হবে। 

বেতন: পে লেভেল 5 অনুযায়ী 29200 টাকা থেকে 92300 টাকা পর্যন্ত প্রতিমাসে পেতে পারেন। 

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের। 

আবেদন ফি: আবেদনকারীকে আবেদন করার পর 100 টাকা করে দিতে হবে। এক্স সার্ভিস ম্যান /ST/SC এবং মহিলা প্রার্থীদের কোনরকম আবেদন ফি দিতে হবে না। 

আবেদন শুরুর তারিখ: 8জুন থেকে আবেদন কার্য শুরু করা হবে। 

আবেদনের শেষ তারিখ: আগামী 7 জুলাই2022 আবেদন করার শেষ তারিখ।