উচ্চ মাধ্যমিক পাশে চাকরির আশায় বসে রয়েছেন? তাহলে আপনার জন্য রয়েছে অনেক বড় সুখবর। পশ্চিমবঙ্গ সরকার উচ্চমাধ্যমিক পাসে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন। আপনার জন্য চাকরির দারুণ সুযোগ রয়েছে । পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শিক্ষানিকেতন বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে। আপনি যদি চাকরির আবেদন করতে চান তাহলে আমাদের বিজ্ঞপ্তিটি ভালো করে পড়তে হবে।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান অথবা ন্যাশনাল ইনস্টিটিউট থেকে অন্ধদের পড়ানোর উপরে যেকোনো ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও যেকোনো শাখায় প্রার্থীকে স্নাতক হতে হবে। 

পদের নাম- এখানে যেই পদটিতে শিক্ষক নিয়োগ করা হবে সেই পদটি হল  অ্যাসিস্ট্যান্ট টিচার। 

বয়স- প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। 

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.birbhum.gov.in ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে উল্লেখিত ঠিকানায় রেজিস্টার পোস্ট/ স্পিড পোস্ট/ কুরিয়ার অথবা বাই হ্যান্ড এর মাধ্যমে জমা দিতে পারবেন। আবেদনপত্রটি ডাউনলোড করার পরে আপনাকে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যোগ করতে হবে তা জানিয়ে দেওয়া হবে। 

বেতন-  প্রতি মাসে ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা করে আপনাকে দেওয়া হবে। 

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ- ৩০ শে এপ্রিল, বিকেল ৪ টার মধ্যে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Shri Shri Ramkrishna Satyananda Dristideep shikhaniketan, Kalidanga, P.O- Kharbona, P.S- Rampurhat,Dist- Birbhum, Pin- 731233 

নিয়োগের স্থান- বীরভূম জেলার অন্তর্গত কালিডাঙ্গা গ্রামে অবস্থিত শ্রীশ্রীরামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতন বিদ্যালয়ে।