আপনি কি চাকরির খোঁজ করছেন তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে রাজ্যে বিডিও অফিসে কর্মী নিয়োগ করার কথা প্রকাশ হয়েছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার আবেদনকারী প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। এখানে আবেদন প্রক্রিয়া অফলাইনে এর মাধ্যমে সম্পন্ন করা হবে।
পদের নাম: এখানে যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে এটি হল এন্টি অপারেটর।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র পুরন করার পর ওর সঙ্গে জরুরি যে সমস্ত নথিপত্র দিতে হবে সেগুলি হল—
1) বয়সের প্রমাণপত্র।
2)শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
3)বায়ো ডাটা।
4)ভোটের কার্ড/ আধার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স /প্যান কার্ড।
5)পাসপোর্ট সাইজের ফটো4 কপি। ।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন শাখায স্নাতক পাশ করা থাকতে হবে।এর সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে ।
বয়স: আবেদনকারি পার্থীর বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে।
বেতন: প্রতি মাসে আপনাকে 11,000 টাকা করে দেওয়া হবে।
শূন্যপদ: এখানে মোট শূন্য পদ 1টি রয়েছে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা: The Block Development officer and chairperson, block level selection committee for engagement of DEO (CMDMP),Bharatpur I Development Block,Murshidabad.
নিয়োগের স্থান: মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ভরতপুর ব্লগ ডেভেলপমেন্ট অফিসে।
নিয়োগের পদ্ধতি: লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন করার শেষ তারিখ: সমস্ত ছুটির দিনগুলো বাদ দিয়ে বাকি গুলোর মধ্যে আবেদন জমা করতে হবে । 18 এপ্রিল 2022 এ সকাল 10:30 থেকে বিকেল 5 ট: 30 পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

0 মন্তব্যসমূহ