আপনি কি চাকরির খোঁজ করছেন তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর।40 হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টেট পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীর d.el.ed বা b.ed বা শিক্ষক হওয়ার সমস্ত যোগ্যতা অর্জন করে আছে তারা অবশ্যই এখানে চাকরি করার সুযোগ পাবেন। এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।পুরুষ ও মহিলা সকলেই চাকরি করার সুযোগ পাবেন।

পদের নাম: এখানে প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ করা হবে। 

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ অথবা গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে চাকরিপ্রার্থীর শিক্ষক প্রশিক্ষণ ট্রেনিং থাকতে হবে। 

মোট শূন্যপদ: এখানে সব মিলিয়ে প্রায় 40 হাজার শূন্য রয়েছে। 

আবেদন পদ্ধতি: সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনের সময় চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন তাদের মোবাইল নাম্বারে অথবা ইমেইল আইডিতে এসএমএস এর মাধ্যমে পরবর্তীকালে পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড এর লিঙ্ক দেওয়া হবে।এরপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আপনারা আবেদনপত্রটি প্রিন্ট আউট, করে রেখে দিবেন এবং পরবর্তীকালে এডমিট ডাউনলোড করতে আপনার আবেদনপত্রটি প্রয়োজন হবে। 

আবেদনকারীর বয়স: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 

নিয়োগ পদ্ধতি: এখানে সরাসরি টেট পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে । এবং ইন্টারভিউয়ে পাস করলে চাকরি হয়ে যাবে। 

অনলাইনে আবেদনের শেষ তারিখ: 22.04.2022 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।