মাধ্যমিক পাশে বিডিও অফিসে প্রচুর কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে। Recruitment of staff in BDO office.
মাধ্যমিক পাশ করে বাড়িতে বসে রয়েছেন। ভাবছেন মাধ্যমিক পাশে কোন কাজ করতে, কিন্তু কাজ খুঁজে পাচ্ছেন না। আপনি যদি কাজ খুঁজে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি বড় সুখবর।

মাধ্যমিক পাশে বিডিও অফিসে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় গ্রামীণ জাতীয় স্বাস্থ্য মিশন এর আওতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে।

 এই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন ব্লকে কর্মী নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাসেই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। 9 মার্চ 2022 থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

নিয়োগ পদ্ধতি: এখানে  ইন্টারভিউর মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে।কোন প্রকারের লিখিত পরীক্ষা দিতে হবে না আবেদনকারির। 

শিক্ষাগত যোগ্যতা:  শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে আবেদনকারী দের । 

আবেদনের তারিখ: 10 মার্চ 2022 থেকে আবেদন করার কাজ শুরু হয়েছে। 

আবেদনের শেষ তারিখ: 25 মার্চ 2022 পর্যন্ত আবেদন করতে পারবেন। 

আবেদন পদ্ধতি:  চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য step-by-step নিচে দেওয়া হল যে গুলো ভালো করে জেনে নিবেন- 

Step-1:  আবেদনের ফ্রম টি আপনাকে ভালো করে প্রিন্ট আউট করে নেবেন। 

Step-2: এরপর আবেদনের ফ্রম টি আপনাকে ভালো করে ফ্রমটি ফিলাপ করতে হবে। 

Step-3: আবেদনের ফ্রমে আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। 

Step-4:  আবেদন ফর্মের সঙ্গে নিচের দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো সংযুক্ত করে সেটিকে একটি খামে ভরতে হবে। 

Step-5:  আবেদন পত্রটি সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

পদের নাম: মাধ্যমিক পাশে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হল- Accredited Social Health Activist । 


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন: আবেদনপত্রের সঙ্গে আপনাদের এই সব ডকুমেন্টস ইন্টারভিউ এর সময় নিয়ে যেতে হবে,সেই গুলি হল—

.জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড। 

2.এলাকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ড বা রেশন 3.কার্ড। 

আপনি যদি তপশিলি জাতি বা উপজাতি হন তাহলে তার সার্টিফিকেট। 

3.মাধ্যমিক বা সমমান পরীক্ষার মার্কশীট। 

4.দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো। 

5.আপনার যদি বিবাহ হয়ে থাকে তাহলে বিবাহের প্রমাণপত্র বা ডিভোর্স হলে ডিভোর্সের প্রমাণপত্র বা বিধবা হলে স্বামীর ডেট সার্টিফিকেট। 


প্রার্থীর বয়স: আপনি যদি জেনারেল candidate's হয়ে থাকেন তাহলে আপনার বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং আপনি যদি তপশিলি জাতি উপজাতি হয়ে থাকেন তাহলে আপনার বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 


আবেদন করতে পারবেন কারা: এখানে আবেদন করতে হলে আপনাকে প্রথমত মহিলা প্রার্থী হতে হবে। আপনি বা আপনার বাড়ির কোন বিবাহিত মহিলা বা বিধবা মহিলা বা বিবাহবহির্ভূত মহিলা থাকলে সেখানে চাকরি করার সুযোগ পাবেন।