উচ্চ মাধ্যমিক পাশে চাকরির আশায় বসে রয়েছেন? তাহলে আপনার জন্য রয়েছে অনেক বড় সুখবর। পশ্চিমবঙ্গ সরকার উচ্চমাধ্যমিক পাসে প্রাইমারি স্কুলে শিক্ষক/শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন। আপনার জন্য চাকরির দারুণ সুযোগ রয়েছে ।
পশ্চিমবঙ্গের জেলায় জেলায় স্কুলের কর্মী নিয়োগ করা হবে। মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো স্থান থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে আপনাকে। প্রাইমারি স্কুলে চাকরির সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা যেমন উচ্চমাধ্যমিক পাশ বা d.el.ed পাশ থাকতে হবে এখানে চাকরি করতে হলে। প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের সঙ্গে সঙ্গে এখানে আরো বেশকিছু পদে কর্মী নিয়োগ করা হবে ।
পদের নাম: প্রাইমারি স্কুলের শিক্ষক/ শিক্ষিকা ।
শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলের চাকরি করতে হলে আবেদনকারিকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে চাকরিপ্রার্থীকে দু'বছরের d.el.ed ট্রেনিং পাস করা থাকতে হবে।
বয়স: পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলের চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে।
[ ] প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের সঙ্গে সঙ্গে এখানে আরো বেশকিছু পদে কর্মী নিয়োগ করা হবে ।অন্য যেই পদে কর্মী নিয়োগ হবে তা হল:—
1)পদের নাম: অন্য পদের হল ল্যাব অ্যাসিস্ট্যান্ট।
শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীকে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
বয়স: চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে।
2)পদের নাম: হাই স্কুলের শিক্ষক (বিজ্ঞান বিভাগ)
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে উক্ত বিষয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে এবং শিক্ষক প্রশিক্ষণ ট্রেনিং অবশ্যই থাকতে হবে।
আবেদন পদ্ধতি: চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীকে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সুন্দর একটি বায়ো ডাটা বানাতে হবে। বায়ো ডাটার মধ্যে একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমান সহ অন্যান্য ডকুমেন্ট সংযুক্ত করে আবেদনপত্রটি কে পোস্ট অফিসের মাধ্যমে বা স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে।
[ ] আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন:
1.মাধ্যমিকের এডমিট কার্ড
2.সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
3.আধার কার্ড অথবা ভোটার কার্ড
4.কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
5.পাসপোর্ট সাইজের ফটো
6.বায়ো ডাটা
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যেই এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং 22.03.2022 তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করার কাজ চলবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Principal, Vidyasagar Shishu Niketan, Rangamati, Vidyasagar University, Paschim Medinipur, Pin-721102.
0 মন্তব্যসমূহ