আপনার কী SBI ব্যাংকে কোন একাউন্ট রয়েছে। ব্যাংকের থেকে ব্যাংকের নাম করে কোন SMS এসেছে। সাবধান SMS আশা কোনও লিংকে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট শূন্য হয়ে যেতে পারে। 

এই জিনিসটি করলে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। Doing this could empty your bank account.

SBI Alerts:   গৃহ মন্ত্রক সাইবার দোস্ত নামে একটি টুইটার হ্যান্ডেল জারি করেছে সাইবারক্রাইম ঘটনা লাগাম টানার জন্য।

নয়াদিল্লি: সম্প্রতি দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অ্যালার্ট জারি করেছে অনলাইন  ফ্রড নিয়ে। অনলাইন ফ্রড এর সংখ্যা বাড়তে থাকার জোরে ক্রমাগত স্টেট ব্যাংক তাদের ব্যবহারকারীদের সতর্ক করেছেন। KYC এর নাম করে বেশির ভাগ অনলাইন ফ্রড রয়েছে বলে জানা যাচ্ছে ।

অ্যালার্ট জারি করল ব্যাঙ্ক 

   স্টেট ব্যাংক নিজেদের গ্রাহকদের সর্বদা পরামর্শ দিয়েছে কোনরকম ফোন কল বা SMS এর মাধ্যমে KYC না করতে। এমবেডেড লিংক যেটি SMS এর মাধ্যমে পাঠানো হয় । এই লিঙ্ক ক্লিক করতে মানা করা হয়েছে গ্রাহকদের । এই লিঙ্ক এ ক্লিক করলে আপনারা আপনাদের অ্যাকাউন্টে থাকা টাকা খাওয়াতে পারেন। কারণ এই SMS ফেক হতে পারে। 

সাইবার অপরাধীরা গ্রাহকদের এমন একটি SMS  পাঠাচ্ছে যেখানে লেখা রয়েছে, প্রিয় গ্রাহক আপনার SBI ডকুমেন্ট এর সময়সীমা সমাপ্ত হয়ে গিয়েছে। 24 ঘন্টার মধ্যে, আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। আপনার KYC আপলোড করার জন্য, লিংকে ক্লিক করুন । 

স্টেট ব্যাংক নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর একটি টুইটে জানিয়েছেন, স্টেট ব্যাংক কখনো SMS এর মাধ্যমে ,আপনাদের KYC করতে বলে না ।আপনার কাছে আশা SMS এর লিংকে ক্লিক করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হতে পারে। সতর্ক থাকুন এবং স্টেট ব্যাংকের সঙ্গে সুরক্ষিত থাকুন।